মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : জনমত জরিপে এখনো পিছিয়ে ট্রাম্প

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৭১৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে একাধিকবার জনমত জরিপ করা হয়েছে। সর্বশেষ জনমত জরিপের ফলাফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্ব›দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছেন।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত জনমত জরিপের ফলাফলে জানা যায়, জরিপে অংশ নেওয়া তালিকাভুক্ত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৭ শতাংশ ভোটার। এর আগে এ বিশ্ববিদ্যালয় পরিচালিত ১৮ জুনের জরিপের ফলাফলে ট্রাম্পের অবস্থান এর চেয়ে ভালো ছিল। সে জরিপে ট্রাম্পের পক্ষে ৪১ শতাংশ এবং বাইডেনের পক্ষে ৪৯ শতাংশ সমর্থন ছিল। এক মাসেরও কম সময়ের ব্যবধানে দু’জনের মধ্যে পার্থক্য আট পয়েন্ট থেকে বেড়ে ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগের বেশ কয়েকটি জরিপের ফলাফলেও দেখা গেছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ের পাল্লাই ভারী। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ট্রম্পের অদক্ষতা, কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড হত্যা এবং যুক্করাষ্ট্রে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে ট্রাম্পের ভোট ক্রমেই কমতে শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com