মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

যুগপৎ-মহাজোট-মঞ্চ বা মোর্চায় যাবে না নতুনধারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

যুগপৎ-মহাজোট-মঞ্চ বা মোর্চায় যাবে না নতুনধারা বাংলাদেশ এনডিবি। বরং গণমানুষের দাবি বাস্তবায়নে নির্যাতিত-নিষ্পেষিত জনগণকে নিয়ে গত ১১ বছরের মত মাঠে থাকবে। ৫ সেপ্টেম্বর প্রেরিত এক বিবৃতিতে নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত বিষয়টি অবহিত করেন। নতুনধারার  চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও  দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা এক বিবৃতিতে আরো উল্লেখ করেন, সারাদেশে সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিসহ বিভিন্ন কারণে নির্মম দিনযাপন করছে, তাদের পক্ষে কথা না বলে, কেবল ক্ষমতায় আসার আর থাকার প্রচেষ্টাকে আমরা গণবিরোধী মনে করি। একই সাথে মনে করি রাজনীতির নামে মানুষের পক্ষে কথা না বলে, কাজ না  করে কেবলমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করে  রাখার বা আসার চেষ্টায় যে যুগপৎ- জোট-মঞ্চ বা মোর্চ্চা গঠিত হয়, সেই যুগপৎ- জোট-মঞ্চ বা মোর্চ্চাকে জনগণ কখনোই গ্রহণ করবে না। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com