বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে -মনোরঞ্জন শীল  

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন। যাতে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচানো যায়। তিনি বলেন, যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে হলে অবশ্যই ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে। একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুস্থ মন ও শরীর গঠনে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সু সম্পর্ক থাকবে কিন্তু শিক্ষকদের মর্যাদা বজায় রাখতে হবে।
গত ৮ সেপ্টেম্বর ২০২২  বৃহস্পতিবার  বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলা মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজমুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার মৌসুমী আক্তার।
সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. মাহবুবুর আলম।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com