বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

যে যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান – প্রধানমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪০৮ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৫ জুন/২১ খ্রি: শনিবার সকালে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সঙ্গে আমি দেশবাসীকে আহ্বান জানাব, যে যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। তিনি ৩টা করে গাছ লাগাতে বলেছেন। না পারলে অন্তত একটা গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা চাই একটা ফলদ, একটা বনজ আর একটা ভেষজ- এই ধরনের গাছ লাগান। তিনি বলেন, বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্্ন নেওয়ারও পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যতœ করতে হবে। গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ওষুধ দেবে। নানাভাবে উপকৃত হবেন। কাজেই আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ দিন গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগান প্রধানমন্ত্রী। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com