মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬১৭ বার পঠিত

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে রংপুরবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম। তিনি আজ বৃহস্পতিবার এক বাণীতে এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, আসছে ১ আগস্ট শনিবার বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদুল আজহা উদ্যাপন করা হবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।
সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল বাণীতে বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
তিনি আরও বলেন, দেশ আজ করোনা ভাইরাসের পরিস্থিতিতে বদলে গেছে স্বাভাবিক জীবন যাপন। বন্ধ রয়েছে স্কুল কলেজ। মেহনতি মানুষকে পড়তে হচ্ছে নানা রকম সমস্যায়।
যুবলীগ নেতা রফিকুল বলেন, আমি করোনার শুরু থেকে নিজের সাধ্যমত মানুষের পাশে দাড়িয়েছি। এখনও নানাভাবে সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে।
আমি সমাজের সকলকে আহবান জানাচ্ছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সরকারি নিয়ম নীতি মেনে চলুন। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে বাঁচুন দেশকে বাঁচান। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com