বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরের আরাজী তামপাটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৩০ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের আরাজী তামপাট যুব সমাজের উদ্যাগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম। অনুষ্ঠানে সাবেক তামপাট ইউপি সদস্য আফজাল হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় মহিলা কাউন্সিলর নাজমুন নাহার নাজমা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সমাজসেবক আব্দুল মতিন, সামসুল হক, আব্দুল মজিদ সাজু, ওয়ার্ড সচিব বুলবুল আহমেদ, আরাজী তামপাট ব্রার্দার্স স্পোটিং ক্লাবের সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সোহেল, স্থানিয় সমাজসেবক রাশেদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় নগর মীরগঞ্জ একাদশকে ২-০ গোলে হারিয়ে আরাজী তামপাট ব্রার্দার্স স্পোটিং ক্লাব জয়ী হয়। পরে অতিথিবৃন্দ ফাইনালে জয়ী আরাজী তামপাট ব্রার্দাস স্পোটিং ক্লাবের সভাপতি আবু তাহের ও অধিনায়ক রাইসুল ইসলাম রাসেলের হাতে ক্রেষ্ট এবং প্রাইজমানি তুলে দেন। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আরাজী তামপাট ব্রার্দাস স্পোটিং ক্লাবের সদস্য আশিক, কাওসার, নুর হোসেন, কবির, মিলন, শাহীন, নাইম, হ্দয়, মুসা, রাজুসহ ক্লাবের সকলসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com