মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

রংপুরের মিঠাপুকুরে একসাথে ৩ পুত্র সন্তানের জন্ম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪৪৬ বার পঠিত

রংপুর থেকে হারুন উর রশিদ।- রংপুরের মিঠাপুকুর উপজেলায় একসাথে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহানা পারভিন নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে ৩টি পুত্র সন্তানের জন্ম দেন ওই গৃহবধু।
জানা যায়, গৃহবধূ সোহানা পারভীনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট পিয়ার এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. বাদল মিয়ার স্ত্রী। তাদের ঘরে ১২ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। এর মধ্যে স্ত্রী সোহানা পারভিন আবারও সন্তানসম্ভবা হন। আল্টাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষার পর জানতে পারেন তার স্ত্রীর গর্ভে ৩টি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় এক গাইনি বিশেষজ্ঞের পরামর্শ মতো স্ত্রীকে চিকিৎসা দিতে থাকেন। অবশেষে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে সিজারের মাধ্যমে সোহানা পারভিন ৩টি পুত্র সন্তানের জন্ম দেন।
হাসপাতালের চিকিৎসক ড. তুলি বলেছেন, সন্তান ৩টি অপূর্ণ বয়সেই সিজারের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে। এজন্য তাদের অবস্থা ৭২ ঘণ্টা না গেলে বোঝা যাবে না। নবজাতকদের আশঙ্কামুক্ত বলা যাবে না। জরুরি ভিত্তিতে শিশুদের শিশু ওয়ার্ডে নেওয়া উচিত।
গৃহবধুর স্বামী বাদল মিয়া বলেন, আমি বিএ পাশ করার পরে একটি ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টিভের চাকরি করতাম। এখন একটি ওষুধের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছি। যা বেতন পাই তা দিয়ে খুব কষ্টে সংসার চালাচ্ছি। তিনি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওষুধের রিপ্রেজেন্টিভের একটি চাকরির আকুতি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com