বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে আব্বাসউদ্দীন মঞ্চের উদ্বোধন          

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– ২৭ অক্টোবর/২৩খ্রি: শুক্রবার ভাওয়াইয়া সম্রাট  আব্বাসউদ্দীন আহ্‌মদ এর ১২২তম জন্মদিনে রংপুরের ভাওয়াইয়া চত্বরে  আব্বাসউদ্দীন মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের বিশিষ্ঠজনদের উপস্থিতিতে  আব্বাসউদ্দীন মঞ্চের  উদ্বোধন করেন, বীরমুক্তিযোদ্ধা রংপুর জেলা পরিষদ এর  চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ লেখক , গবেষক, সাহিত্যিক প্রফেসর শাহ আলম,  অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, আব্বাসউদ্দীনের ভাগনে বীরমুক্তিযোদ্ধা সরকার মাহবুব,  বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতেখারুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু,   ।

ভাওয়াইয়া অঙ্গণের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন  অন্যান্যের মধ্যে  রংপুর লেখক সংসদের সাধারণ সম্পাদক কবি নাহিদ শারমিন শান্তা, ছাড়াকার গীতিকার এসএম খলিল বাবু, শিল্পী-গীতিকার সামিউল হাসান লিটন, ভাওয়াইয়া অঙ্গনের   বিভাগীয় সভাপতি মোঃ হারুন অর রশিদ, ভাওয়াইয়া অঙ্গনের সচিব রণজিৎ কুমার রায়।

পরে অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশন করেন, বাংলাদেশ বেতার রংপুর এর  শিল্পী রওশন আরা সোহেলি, রাধারাণী সরকার, সাহস মোস্তাফিজ, মনিজা মোস্তাফিজ মন, রহিমা বেগম, পল্লবী সরকার মালতি, এস এম নুরুল ইসলাম, সুরেশ চন্দ্র, ফিরোজ কবির, জিয়াউর রহমান, লিপি ইসলাম,মতিউজ্জামান টুটুল,বীরেন্দ্র নাথ, কবিতা রাণী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com