বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে ইলেকট্রিক পণ্যের ইচ্ছেমত মূল্য নেয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

হারুন উর রশিদ।-গরমে ইলেকট্রিক পণ্যের ইচ্ছেমত দাম বাড়ানোর অপরাধে রংপুর নগরীতে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে সহকারী পরিচালক বোরহান উদ্দিনের নেতৃত্বে ইলেকট্রিক পণ্য বিক্রির প্রতিষ্ঠান রংপুর নগরীর মেটাল প্লাস লিঃ এবং সেভেন ইলেভেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমদানীকারকের স্টিকার বিহীন বিদেশী যন্ত্রাংস বিক্রি, মেয়াদ ঘষা, পণ্যের মূল্য ইচ্ছেমত বৃদ্ধির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যবসায়ী ও ভোক্তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবগত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় র‌্যাব -১৩ এর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের ওয়ালটন ও ভিশন নামের আরও দুটি ইলেকট্রিক শো-রুমে অভিযান চালনো হয়। এসময় প্রতিষ্ঠান দুটিতে ৬হাজার টাকা জরিমানা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com