বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে ওএমএসের ৪৯ বস্তা চাল আটক: তিন জনের জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৯৩৯ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীতে খোলা বাজারে বিক্রির চাল (ওএমএস) কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের ঘটনায় ৪৯ বস্তা চাল আটকসহ ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এরা হলেন, চাল পাচারে নিয়োজিত আসলাম, আশফাক ও ইসলাম বাবু।
আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর আলমনগর রবার্টসনগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারকাজে নিয়োজিত ৩ জনকে দোষী সাব্যস্ত করে ৫৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া ওএমএসের ডিলার মমিন উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
এ ব্যপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, জনগণের মাঝে কমমূল্যে বিক্রির জন্য খাদ্য অধিদপ্তর থেকে আনা ওএমএসের চাল মজুদ করা অবস্থায় পেয়েছি। ডিলার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট এ অনৈতিক কাজ করছিলো। মোবাইল কোর্টের মাধ্যমে আটক ৩ জনকে জরিমানা করেছি। এছাড়া ডিলারের নামে নিয়মিত মামলা করার আদেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com