বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরে কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাত : যুবক আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩৬১ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুর নগরীতে বাসায় ঢুকে এক কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় মিঠাপুকুরের গোপালপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোকছেদুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত তৌফিক মিয়া একই উপজেলার শঠিবাড়ি বন্দর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৬ আগস্ট) বিকেলে নগরীর বাবুখা এলাকায় ওই অধ্যক্ষের বাড়িতে যান তৌফিক। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটি হয়। পরে তৌফিক ক্ষিপ্ত হয়ে ওই অধ্যক্ষকে ছুরিকাঘাত করেন।
অভিযুক্ত তৌফিকের দাবি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়নের গোপালপুর টেকনিক্যাল কলেজে ভর্তি হন তিনি। ওই কলেজের অধ্যক্ষ মোকছেদুর রহমান। তিনি একই সাথে রংপুর মডেল কলেজের প্রভাষক পদেও রয়েছেন। ভর্তির পর পরীক্ষায় ভুল প্রবেশপত্র সরবরাহ করায় পরীক্ষার ফলাফল আসেনি। বিষয়টি সংশোধনের জন্য মোকছেদুর রহমান কয়েক দফায় তার কাছে টাকা নেয়। এরপর টাকা, পরীক্ষার ফলাফল এমনকি এসএসসির কাগজপত্র আর ফেরত দেননি। টাকা ও কাগজপত্র চাইতে আসলে তাকে উল্টো মারার হুমকি দিলে তিনি মোকছেদুরকে আঘাত করেন।
এঘটনায় মোকছেদুর রহমানের স্ত্রী গোপালপুর এম রহমান মহিলা বিএম কলেজের অধ্যক্ষ ফারহানা আক্তার মুক্তি বাদি হয়ে রংপুর কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কোতয়ালী থানার ওসি আব্দুর রশীদ জানান, অভিযোগ পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com