বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার: স্বামী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী আনারুলকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান।
তিনি জানান, গত ২৭ জুলাই মিঠাপুকুরের সন্তোষপুর গ্রামের আনারুলের স্ত্রী হোসনে আরা বেগম নিখোঁজ হয়। এব্যাপারে ১ সেপ্টেম্বর তার পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার রাতে আনারুল পুলিশের হাতে গ্রেফতার হয়।
এদিকে, গ্রেফতারের আগ পর্যন্ত হোসনে আরা বেগমের স্বামী আনারুল দাবি করেছিলেন, তার স্ত্রী বাবার বাড়ির কথা বলে বেরিয়ে গেছে। এরপর আর ফিরে আসেনি। কিন্তু পরবর্তীতে আনারুল নিজেও গা ঢাকা দেয়।
এঘটনায় ১ সেপ্টেম্বর নিখোঁজ হোসনে আরার পরিবার মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার রাতে আনারুলকে পুলিশ গ্রেফতার করে।
পারিবারিক কলহের জেরে হোসনে আরাকে হত্যার কথা স্বীকার করেছে স্বামী আনারুল। তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পেছনে আবাদি জমিতে পুঁতে রাখা হোসনে আরা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com