বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পূর্ণমিলনী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৮০ বার পঠিত

হারুন উর রশিদ।-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমানে বাংলাদেশে চলছে লুটপাটের রাজনীতি ও কর্তৃত্ববাদী শাসন। তিনি আরও বলেন, প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ তৈরী হচ্ছে অথচ তৈরী হচ্ছেনা মডেল পাঠাগার ও মডেল বিজ্ঞান চর্চা কেন্দ্র। বর্তমান সরকার এ ভাবে দেশে সাম্প্রদায়িক শক্তির বিস্তার ঘটাচ্ছেন।
শনিবার সকালে ‘স্পর্ধার আগুনে জ্বলে উঠি বারবার এ সংগঠন নয় মাথা নোয়াবার’ এ শ্লোগানকে ধারন করে এবং দৃপ্তকন্ঠে উচ্চারন করে ঐক্য শিক্ষা শান্তি প্রগতি চার তারকার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ আয়োজিত ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পূর্ণমিলনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে বর্তমান ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দকে তার ঐতিহাসিক দায়িত্ব সর্ম্পকে সচেতন থাকার আহŸান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নে সাবেক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাহাদত হোসেন এবং ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাবেক সভাপতি কাজী রশিদুল ইসলাম রেলা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাবেক সভাপতি ও রংপুর কলেজ ছাত্র-ছাত্র সংসদের সাবেক ভিপি আ,ক,ম মুস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মিয়া, রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ও রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুব রহমান হাবু, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম, আবুল কাসেম আজাদ, সাবেক সভাপতি কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক পিন্টু সাহা, সাবেক সভাপতি শফিউল আলম, খোকন সাহা, রাজেশ দে রাজু, নারায়ন অধিকারী, রাতুজ্জামান রাতুল, প্রদীপ বর্ম্মন, জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাবেক সাধারন সম্পাদক রাশেদ মাহবুব রব্বান জুয়েল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের বর্তমান সভাপতি আবু সালেহ মোঃ সিহাব। এর আগে দুপুরে সাবেক ও বর্তমান ছাত্র ইউনিয়ন নেতাদের সমন্বয়ে নগরীতে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে সাবেক ছাত্র ইউনিয়ন নেতাদের স্মৃতিচারন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতাকর্মীসহ বাংলাদেশের কমিউনিষ্ট পাটি-সিপিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com