বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৫৮৩ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮মে/২৩খ্রি: বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে উক্ত কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও পরিচালক মো: শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো: ইফতে খায়ের আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা আওয়ামীলীগের সভাপতি ইমাদ মিয়া । কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন রংপুর কেরামতিয়া মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মো: বায়েজিদ হোসাইন।

এদিকে কর্মশালা ও ইমাম সম্মেলনে জেলার আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সকল সুপারভাইজার, মডেল মসজিদের ইমামসহ মহানগর এবং সকল উপজেলার প্রায় ১৮০ জন ইমাম, খতিব ও আলেম ওলামাগণ উপস্হিত ছিলেন। কর্মশালা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত সকল ইমামের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জেলা পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com