বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে ডাক্তার মুরাদের কুশপুত্তলিকা পোড়ালো যুবদল নেতাকর্মীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার ও বিবেক বর্জিত অশালীন বক্তব্য প্রদানসহ নারীদের সর্ম্পকে অশ্লীল ও আপত্তিকর বক্তব্য প্রদানের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সমানে প্রতিবাদ সমাবেশ শেষে পদত্যাগী তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হোসেনের কুশপত্তলিকা দাহ করেন মহানগর যুবদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদল সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সহ- সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, রাজিব চৌধুরী, এনায়েতুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন প্রমুখ।
এসয়ম বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন সরকারে থাকা এই প্রতিমন্ত্রী। এমনকি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিয়েও অশালীন মন্তব্য করেছেন। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা বলেন, ডা. মুরাদ ‘চরিত্রহীন’। ‘একজন বিবেকবান মানুষ মেয়েদের নিয়ে এমন অশ্রাব্য কুরুচিপূর্ণ কথা বলতে পারে না। তিনি ফোন করে একজন চিত্রনায়িকাকে ধর্ষণ করার হুমকি দেন। তার সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।’তারা অবিলম্বে তাকে গ্রেফতারসহ দল থেকে বহিষ্কার করার দাবি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com