বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে তেরশত পিস  ইয়াবাসহ গ্রেফতার-১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুরে একটি ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশী করে এক হাজার তিনশত পিস ইয়াবাসহ খায়রুজ্জামান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল ৯ টার দিকে নগরীর তাজহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, রংপুর-ঢাকা মহাসড়কের মর্ডান মোড় থেকে মিঠাপুকুর ভাংনি মাঠেরহাটগামী যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশী করে একটি স্কুল ব্যাগের ভিতর হতে একহাজার তিনশত পিস ইয়াবা উদ্ধার। এসময় ইজিবাইকের পিছনের বসে থাকা খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের‘ক’ সার্কেল ও রংপুর ডিস্টিলারীর পরিদর্শক এলতাস উদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃত খয়রুজ্জামান (৫৫) মিঠাপুকুর উপজেলার ভাংনী মাঠেরহাট গ্রামের মৃত খুজিয়ার রহমানের ছেলে। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। এ বিষয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com