বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে দুই স্কুল ছাত্রীকে অপহরণের মামলা এক নারীর ১৪ বছরের কারাদন্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৪৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের কাউনিয়া উপজেলায় দুই স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে স্বপ্না রানী ওরফে লাইজু বেগম নামে এক নারীকে ১৪ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ১ মাসের দন্ড দিয়েছেন বিচারক। বুধবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। তিনি পলাতক আছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজেবুর রহমান লাইজু।তিনি জানান, ২০১০ সালের ৫ আগষ্ট কাউনিয়া উপজেলার মীরবাগ ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিপড়ুয়া দুই শিক্ষার্থী শাহিমা (৭) ও জিনাত জাহানকে (৭) স্কুলে যাবার পথে অপহরণ করেন স্বপ্না রানী ওরফে লাইজু আক্তার। ঘটনার দিনই অপহরণ হওয়া দুই শিশুসহ স্বপ্না রানীকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ওই ঘটনায় শাহিমার বাবা ফেরদৌস আলী বাদী হয়ে ঘটনার দিনই কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। তাতে অপহরণকারী স্বপ্না রানীকে একমাত্র আসামি করা হয়। পরে স্বপ্না জামিনে মুক্তি পান। সেই থেকে পলাতক আছেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, অপহরণের ঘটনায় মামলা হয়ে কাউনিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১০ সালের ৮ ডিসেম্বর একটি অভিযোগ দাখিল করেন। এতে ১৫ জনকে স্বাক্ষী করা হয়। কিন্তু আদালতে সাক্ষ্য দিয়েছেন ১৩ জন।
এদিকে আসামি স্বপ্না রানী ওরফে লাইজু বেগম রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বকশিপাড়া গ্রামের শওকত আলীর মেয়ে । জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষ স্বপ্নার মামলাটি পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com