বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে নিখোঁজের পাঁচ দিন পর নারীর মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫০ বার পঠিত

হারুন উর রশিদ।- রংপুরে ব্যাংক থেকে ডিপিএস এর টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ থাকা রাহেলা বেগম (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচদিন পর রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রাহেলা রংপুর নগরীর ৬নং ওয়ার্ডের বাহাদুর সিং গ্রামের মৃত আহেদ আলীর স্ত্রী এবং কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী আবাসনে বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে রাহেলা ওই আবাসনে থাকতেন। তার একমাত্র ছেলে রায়হান (১৭) ঢাকায় চাকরি করেন। স্থানীয় একটি জুট মিলে চাকরি করতেন রাহেলা। তিনি পুবালী ব্যাংক জাহাজ কোম্পানি মোড় শাখায় একটি ডিপিএস খোলেন। সেখানে প্রতি মাসে টাকা জমা রাখতেন। জমি কেনার কথা বলে গত বুধবার (১৬ ফেব্রæয়ারি) ব্যাংকের সকল টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হয়ে আসেন রাহেলা। তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। এ ঘটনায় রাহেলার বড় ভাই শনিবার (১৯ ফেব্রুয়ারি) গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার মাথা থেতলানো ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। আশা করছি খুব দ্রুত এ হত্যাকাহত্যাকান্ডে রহস্য উদঘাটন হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com