বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৬ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর সদরের ভুরারঘাট বাজার হতে জহুরুল হক ভোলা (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ওই বাজারের একটি ধান-চাউলের গোডাউনের নৈশ্যপ্রহরী ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের ভুরারঘাট বাজার থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জহুরুল হক ভোলা পেশায় একজন ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে তার বাড়ি। তিনি দিনের বেলা ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউনে প্রায় ২০ বছর ধরে নৈশপ্রহরী হিসেবে চাকুরী করে আসছেন।

শনিবার সকালে লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জহুরুল হককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখে।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান-চাউল ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে জহুরুল হককে কুপিয়ে হত্যা করতে পারে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সদর কোতয়ালি থানা পুলিশের ওসি সাজিদুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলা, পেটসহ বিভিন্ন অংশে ধারালো ছুরি দিয়ে আঘাত রয়েছে। বিষয়টিকে পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com