বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে পুলিশী বাঁধার মধ্যে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৩৯ বার পঠিত

সোহেল রশিদ ।- রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর নগরীতে পুলিশী বাঁধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
এর আগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাঁধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের  বাকবিতন্ডা  হয়। পরে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড.মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমন প্রমুখ। এসময় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার নেতার মুক্তি দাবি করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com