বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০৯ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুরে প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর স্টেশন রোড প্রাণি সম্পদ কর্মকর্তার ভবনস্থ বিভাগীয় পরিচালকের বিশ্রাম কক্ষের বাথরুম থেকে গোসল করার শাওয়ারের (জলযন্ত্র) সাথে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে পুলিশ।
ওয়ালিউর রহমান আকন্দ প্রাণি সম্পদ অধিদপ্তরেররংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসাবে চলতি বছরের পহেলা মার্চ যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন।
তার বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তার স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি তার দফতরের পাশে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, রংপুর জেলা ও বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় পাশাপাশি হওয়ায় জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন বিভাগীয় পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ। মঙ্গলবার সকালে অফিসে আসতে দেরি হওয়ায় দপ্তরের কর্মচারীরা তার খোঁজে ওই কক্ষে গেলে বাথরুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ালিউর রহমানের লাশ উদ্ধার করে। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, তার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পারিবারিক কিংবা দাপ্তরিক কোন সমস্যা ছিল কি না তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com