বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে বিএনপি নেতা মিজুর নেতৃত্বে র‌্যালী ও সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

রংপুর থেকে  সোহেল রশিদ।- ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর নগরীতে বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে বিএনপি।
৭ নভেম্বর/২৪খ্রি: বৃহস্পতিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু’র নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে এই কর্মসূচীতে অংশ নেয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর  কাচারী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা সমবায় দলের আহবায়ক সেলিম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  আশফাকুল বসুনিয়া আজাদ, সাবেক সহ-দপ্তর  সম্পাদক আবু আলী মিঠু,মহানগর স্বেচ্ছাসেবক দলের  সাবেক সাধারণ সম্পাদক মোকছেনুল আরেফীন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আখতারুজ্জামান তিতু, মহানগর তাঁতী দলের সাবেক আহবায়ক এমএম আলম পান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুন্তাসির মামুন মুন্না, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ রাজ প্রমুখ।

এসময় মহানগর ও জেলা বিএনপি এবং অংশ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com