বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে ভারতীয় কবিদের সাথে আড্ডা আসর

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৬২৪ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– রংপুরে  জনপ্রিয় পত্রিকা  অঞ্জলিকা  এর  সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ এর “ ভিআইপি হাউজে” ভারতীয় কবিদের  সাথে রংপুরের বিশিষ্ঠ লেখক কবি , সংগঠক, সঙ্গীত শিল্পীদের আড্ডা জমে উঠেছিল গত ১ ডিসেম্বর/২২খ্রি: বৃহস্পতিবার  সন্ধ্যায়।

এদিন  অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য  ও সংস্কৃতির  এই   আড্ডায়  অতিথি ছিলেন, বিশিষ্ঠ শিল্পপতি,  সমাজ সেবক, সাহিত্য- সংস্কৃতির পৃষ্টপোষক ভিআইপি শাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পশ্চিমবঙ্গ (ভারত) এর  “ইচ্ছেডানা “ পত্রিকার সম্পাদক   সুশান্ত নন্দী, সাহিত্য পত্রিকার সম্পাদক মনোজ পাইন, কুনাল নন্দী, ত্রিপুরা থেকে প্রকাশিত  “ দোপাতা “ এর  সম্পাদক দিব্যেন্দু নাথ ও সম্পাদক গোপাল চন্দ্র ।

আরো উপস্থিত ছিলেন  রংপুর  বিভাগীয় লেখক পরিষদ এর সহ-সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মজনুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার বাবলু, আতাউর রহমান , ইতিহাস ও গবেষণা বিষয়ক সম্পাদক  এম এ  শোয়েব দুলাল প্রমুখ।

আড্ডা আসরে অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ কে  ফুলের শুভেচ্ছা জানানো হয়।

রংপুর বেতারের অনুষ্ঠান সংগঠক নাজনীন নাহারের উপস্থাপনায় সঙ্গীত  পরিবেশন করেন বেতার  শিল্পী রওশন আরা সোহেলী, বিশিষ্ঠ কবি  ডাঃ সাইমা বিনতে আব্দুল খালেক,কবি সুলতান আহমেদ সোনা।

অনুষ্ঠানে আলোচনা,গান ও  কবিতা পরিবেশন করেন দুই বাংলা লেখক , কবি সাহিত্যিকগণ। শেষে  ডিনারের মধ্য দিয়ে আড্ডার  সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com