বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আছেন। তার বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। রংপুর জেলা ও মহানগর যুবদল পৃথক পৃথক ভাবে এই কর্মসূচী পালন করেন।

১৪ আগস্ট  বুধবার নগরীর জাহাজ কোম্পানী মোড়ে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, আকিবুর রহমান মনু, সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রহমান গালিব, মনিরুজ্জামান সুইডেন, মাহমুদুল হাসান রানা প্রমুখ।
একই সময়ে গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে রংপুর সিটি বাজারের সামনে অবস্থান কর্মসুচীতে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ। সমাবেশটি পরিচালনা করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন। বক্তরা, পলাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসক খুনি শেখ হাসিনা সহ হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com