মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

রংপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে ব্র্যাকের ওরিয়েন্টেশন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৬৭ বার পঠিত

হারুন উর রশিদ।- রংপুরে জেলা পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) নিয়ে কাজ করা পরোক্ষ সহায়কদের সাথে ব্র্যাকের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর দর্শনাস্থ ব্র্যাক লানিং সেন্টারে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’ররাইট হিয়ার রাইট নাউ ২ প্রকল্প
এই ওরিয়েন্টেশনের আয়োজন করেন। এতে শিক্ষক, ইয়ুথ, ইমাম,পুরোহিত, এসএমসি সদস্য, সমাজসেবক, সাংস্কৃতিক কর্মী, এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।
দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে সভা প্রধানের দায়িত্ব পালন করেন রাইট হিয়ার রাইট নাউ- ২ সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি’র এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো: ফজলুল হক, এছাড়াও বক্তব্য রাখেন রংপুর জজ কোর্টের আইনজীবি বকুল চন্দ্র মোহন্ত, অবসরপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রমুখ। ওরিয়েন্টেশনে মো: আসাদুজ্জমান আবিরের সঞ্চলনায় সভার উদ্দেশ্য এবং প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মো:সোলায়মান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনীসুরক্ষা কর্মসূচি এবং ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।
সভায় ব্র্যাকের পক্ষ হতে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বৈচিত্র্য নির্বিশেষে সকল জনগোষ্ঠীর অর্ন্তভ‚ক্ত যুব ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অধিকার নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। এজন্য উপস্থিত সকলের সহযোগিতাও কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com