বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে ব্র্যাকের ওরিয়েন্টেশন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বার পঠিত

হারুন উর রশিদ।-রংপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) নিয়ে কাজ করতে প্রত্যক্ষ সহায়কদের সাথে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রংপুর নগরীর দর্শনাস্থ ব্র্যাক এলাকা অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র রাইট হিয়ার রাইট নাউ ২- প্রকল্প এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।
দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন রাইট হিয়ার রাইট নাউ ২ সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, অনুষ্ঠনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা ব্যবস্থাপক মো: ফজলুল হক। এসময় বক্তব্য রাখেন রংপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: কার্নিজ জাহান, পরিবার কল্যান পরিদর্শক ফারজানা জামান, স্বর্ননারী এসোসিয়েশেনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, এফ ডবিøউ ভি সুফিয়া বেগম, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচী (দাবি) শাখা ব্যবস্থাপক ফরিদুল ইসলাম, ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, সাংবাদিক হারুন উর রশিদ সোহেল প্রমুখ। ওরিয়েন্টেশনে শিক্ষক, অভিভাবক, ইয়ুথ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি-এফপিএবি, লাইট হাউস, সূর্যের হাসি ক্লিনিক, মেরিস্টোপ ও গণমাধ্যমের প্রতিনিধিরা ্উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মো: আসাদুজ্জমান আবিরের সঞ্চলনায় সভার উদ্দেশ্য এবং প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মো: সোলায়মান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির এবং ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী ওরিয়েন্টেশন অংশগ্রহনকারীদেরকে ৩টি ভাগে ভাগ করে যুব বান্ধব স্বাস্থ্যসেবা, সেবা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের করনীয়, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা কতটুকু পড়ানো হয়? ক্লাসে যথাযথ পাঠদান বাড়াতে করনীয় পদক্ষেপ ও ট্রান্সজেন্ডার ইয়ুথদের জন্য কি কি স্বাস্থ্য সেবা আছে? স্বাস্থ্যসেবা এবং সামাজিক সংবেদনশীলতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রাপ্তিতে করনীয় সর্ম্পকে আলোকপাত করা হয়। ওরিয়েন্টেশনে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গবৈচিত্র্য নির্বিশেষে সকল জনগোষ্ঠীর অর্ন্তভ‚ক্ত যুব ও তরুণদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অধিকার নিশ্চিত করার বিষয়ে উপস্থিত ব্যাক্তিগণ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com