বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে শুরু হলো ৪ দিনব্যাপী নাট্যোৎসব

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৭৬২ বার পঠিত

জেলা প্রতিনিধি।- রংপুরে শুরু হয়েছে ৪ দিনের নাট্যোৎসব। প্রতিষ্ঠার ২৩ বছরপূর্তি উপলক্ষে রংপুর নাট্যকেন্দ্র এই উৎসবের আয়োজন করেছে। ২ নভেম্বর/২১ খ্রি: মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রংপুর টাউন হল চত্বরে নাট্যোৎসবের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন রসিকের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর নাট্যকেন্দ্রের আব্দুল জমিদ হিরুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসব প্রসঙ্গে রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ বলেন, সমাজ অবক্ষয়ের দ্বারপ্রান্তে। এখন মানবিক মূল্যবোধ জাগ্রত করা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ থেকেই রংপুর নাট্যকেন্দ্র প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তি উপলক্ষে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এর পরদিন ৩ নভেম্বর টাউন হল মঞ্চে সুমিত মোহন্তের রচনা ও নির্দেশনায় মাইডাসের স্বপ্ন স্বর্ণ নাটক মঞ্চায়ন হবে রংপুর নাট্যকেন্দ্রে। তৃতীয় দিনে একই মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সুমিত মোহন্তের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক শাস্তি।
উৎসবের সমাপনী দিনে রয়েছে সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় নাটক নীল লতিতার গীত। রংপুর নাট্যকেন্দ্রের প্রযোজনা ও পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় টাউন হল মঞ্চে এসব নাটক মঞ্চায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com