মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

রংপুরে সাংবাদিক নেতাকে হেনেস্তা  প্রতিবাদে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত
রংপুরে সাংবাদিক নেতাকে হেনেস্তার  প্রতিবাদে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি:
রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও ভ্যাট কমিশনারের অপসারণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন-কেজিইউজে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক আমার দেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, চ্যানেল ওয়ান ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি বাবুল জামান, বিএনপির মিডিয়া সেল এর জেলা প্রতিনিধি আজিজুল, জনকণ্ঠ পত্রিকা প্রতিনিধি মিজান। এছাড়াও সাংবাদিক বুলবুল, রাতিন, পলাশ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন-কেজিইউজে এর সদস্য সচিব ও এটিএন নিউজ ও বাংলা নিউজ ও বাংলা নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন।
মানববন্ধনে শেষে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এর নিকট চার দফা দাবির স্মারক লিপি হস্তান্তর করেন কেজিইউজে নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com