বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে সুজনের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।–ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক রংপুর জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর/২৫খ্রি: রবিবার বেলা ১১ ঘটিকার সময় এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুর ধাপ এলাকার রায়ান্স রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের রংপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু।

এদিন “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা” শীর্ষক আলোচ্য বিষয়ের উপর ধারণাপত্র পাঠ করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসিমা আমিন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট, সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের সমন্বয়কারী রাজেশ দে, বিশিষ্ট সংগঠক খ ম সম্রাট, সুজন পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সুলতান আহমেদ সোনা, সিদ্দিকুর রহমান শামীম, ড. নাসিমা বেগম, প্রদীপ কুমার গোস্বামী,সাংবাদিক মঈনুল হক, রাণী প্রমুখ।
বৈঠকে অংশ গ্রহনকারীরা মুক্ত আলোচনায় বলেছেন,বিগত দিনে যত নির্বাচন হয়েছে সেগুলো সুষ্ঠু হয়নি। বক্তরা বলেছেন সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে স্বাধীন ভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। রাজনৈতিক দলগুলো ভোটকেন্দ্র প্রভাব বিস্তার করবে না তার অঙ্গীকার করতে হবে। ভোটারদের নিরাপত্তার দিকেও দৃষ্টি দেয়ার কথা বলেন।
এ্যাড জোবায়দুল ইসলাম বলেছেন, আমলারা আজ দাসে পরিণত হয়েছে, তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব করবে নির্বাচন কমিশন, সরকার থাকবে রুটিন ওয়ার্কে। তিনি মনে করনে নির্বাচনী মাঠে সাংবাদিকদের অবাধ বিচরণ থাকা দরকার।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেছেন, সুজন শুধু নির্বাচন নিয়ে কাজ করে না। সুনির্দৃষ্ট কিছু কর্মসূচী থাকে সেগুলোও পালন করে। তিনি উপস্থিত সকলকে  বৈঠকে অংশগ্রহন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেক উপজেলায় সুজন এর শক্তিশালী কমিটি গঠন করা হবে। প্রার্থীদেরকে নিয়ে জনতার মুখো মুখি অনুষ্ঠনও করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com