বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদন্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২৬ বার পঠিত

রংপুর প্রতিবেদক।-  রংপুর নগরীতে কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ১৪ বছর পর স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপর আসামি হত্যাকান্ডের সহযোগী হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদন্ডসহ উভয়কে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর বারোটায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। দীর্ঘ ১৪ বছর আগে সংঘটিত ওই হত্যা মামলার ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রায় ঘোষণা করা হয়। এতে মৃত্রুদন্ডপ্রাপ্ত আসামী মোশাররফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৫ অক্টোবর রংপুর নগরীর মন্থনা এলাকায় স্বামী মোশারফ হোসেন যৌতুকের টাকা চেয়ে না পাওয়ায় রাত সাড়ে আটটার দিকে স্ত্রী মর্জিনা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরে দেয়। এ সময় তার দাদা শ্বশুর হবিবর রহমান মর্জিনাকে জোরপূর্বক আটকে রাখে। মর্জিনার আহাজারি শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করায়। এসময় পুলিশ ও চিকিৎসকদের কাছে স্বামী ও দাদা শ্বশুর কর্তৃক কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা জানান মর্জিনা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদন্ড ও সহযোগী দাদা শ্বশুর হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদন্ডসহ উভয়কে এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেছেন বিচারক। একই সাথে স্বামী মোশাররফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী ও ক্রোকি পরোয়ানা জারি করে নির্দেশ দেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com