বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরে স্থানীয় যুবকদের নিয়ে দুর্যোগ প্রশমন বিষয়ক কর্মশালা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-রংপুরে সিআইএস এর মাধ্যমে স্থানীয় যুবকদের নিয়ে দুর্যোগ প্রশমন বিষয়ক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী কমিউনিটি ইনিসিয়েটিভ সোসাইটি সিআইএস-এর উদ্যোগে রংপুর মহানগরীর রবার্ট সন গঞ্জ হাই স্কুলে এই দুর্যোগ প্রশমন বিষয়ক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।

যেখানে অগ্নিকাণ্ড ভূমিকম্প ফার্স্ট এইড রেসকিউ  স্বাস্থ্য বিষয়ে আলোচনা এবং প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর প্রশিক্ষক এবং টিম লিডার  মোঃ সেলিম আহমেদ যিনি অগ্নিকাণ্ড ভূমিকম্প এবং রেসকিউ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন ।
উক্ত  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিউনিটি  ইনিশিটিভ সোসাইটি প্রশিক্ষক মোঃ লাভলু মিয়া যিনি স্বাস্থ্য এবং সিআইএস সম্পর্কে  আলোচনা করেন। আরো উপস্থিত ছিলেন, রংপুরের স্থানীয় যুব টিম লিডার এবং  বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।  সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রবাটশন গঞ্জ হাই স্কুলের অধ্যক্ষ  মোঃ শাহজাহান । তিনি এসব প্রোগ্রাম জনসচেতনতার জন্য অতীব প্রয়োজনীয় বলে মনে করেন। তিনি আরো বলেন, সিআইএস দুর্যোগ ব্যবস্থাপনয় যে সচেতনতামূলক কার্যক্রম করে আসছে তার ভুয়সী প্রশংসা করেন এবং সিআইএস এর সর্বাত্মক সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com