বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে স্বেচ্ছাসেবক দল নেতার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।-বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে পুলিশি হামলা ও গুলীবর্ষনের ঘটনায় দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল রহিম রবিবার নিহত হন। তার জন্য দেশ ব্যাপী গায়বানা জানাজা কর্মসূচী ঘোষনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে মহানগর ও জেলা বিএনপি‘র উদ্যাগে সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দল রংপুর মহানগর কমিটির যুগ্ম আহŸায়ক হাফেজ নুরুল হক শাহ।
এসময় জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপি‘র আহŸায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপি‘র সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপি‘র সদস্য সচিব এডভোকেট মহাফুজ উন নবী ডন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি শিল্পপতি এমদাদুল হক ভরসা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ময়েন উদ্দিন, জেলা ওলামা দলের আহবায়ক মাও: ইনামুল হক মাজেদীসহ মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারন মানুষ জানাজায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com