বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৭২ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুর নগরীর হাজিরহাট বেতারপাড়ায় সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে হাজীরহাট রণচন্ডী ডাক্তারপাড়ার খলিলুর রহমানের ছেলে ও স্থানীয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি হাজীরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হাজীরহাট থেকে মোটরসাইকেলে করে রবিউল ও তার এক বন্ধু শহরের দিকে যাচ্ছিলো। পুরাতন বেতারপাড়া এলাকায় আসলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রংপুর-দিনাজপুর মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা যানবাহন রবিউলকে চাপা দিলে তার মৃত্যু  হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আহত অচেতন রবিউলের বন্ধুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিউলের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
হাজীরহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর কারণ অনুসন্ধান করছি। নিহত যুবকের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে। অপর যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সে রবিউলের বন্ধু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com