বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে হিফযুল কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক।- ঢাকাস্থ সৌদি দূতাবাসের তত্ত্বাবধানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রংপুর বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর নগরীর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মিলনায়তনে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয় ।
প্রতিযোগিতা শেষে ৩০ পারা ও ১৫ পারা দুই গ্রুপ থেকে তিন জন করে ছয়জনের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় বাছাই পর্বের পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ ড. ওসমান গণি, সহযোগী পরিচালক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দাঈ শায়খ আসাদুল্লাহ খান আল মাদানী।  আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঢাকাস্থ রাজকীয় সৌদি দূতাবাসের অধীনস্থ রিলিজিয়াস এট্যাচে অফিস প্রতি বছর দেশব্যাপী হিফযুল কুরআন ও হিফযুল হাদীস প্রতিযোগিতার আয়োজন করে থাকে ।
বিভাগীয় বাছাই প্রক্রিয়া শেষে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রত্যেক গ্রুপের ১ম স্থান অধিকারীকে নগদ পুরস্কারসহ সৌদি আরবের মহামান্য বাদশাহ কিং সালমান বিন আব্দুল আজীজের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র ওমরাহ পালন করানো হবে। অন্যান্য বিজয়ীদেরকেও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com