বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে ৩ দিন ব্যাপী পিআইবি’র সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

রংপুর থেকে  নিজস্ব প্রতিবেদক।- রংপুর জেলার সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে নগরীর শালবন সেন্টাল রোডস্থ সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রশিক্ষণের রিসোর্সপার্সন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান, পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলার  মোট ৩৫জন সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে সংবাদের ধারনা, সংবাদ সূচনা, সংবাদের শিরোনাম, বিভিন্ন ধরনের সংবাদ লেখার কৌশল, সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদের সূত্র-উৎস ও সোর্সের সাথে সু-সর্ম্পকের ধারনা প্রদান করা হয়।

আগামী সোমবার শেষদিনে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com