হারুন উর রশিদ।-রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী। নিখোঁজের সাত দিন পার হলেও এখনো তার সন্ধান মেলেনি। ছাদেক আলী (৮০) রংপুর নগরীর দর্শনা নাজির দিগর এলাকার বাসিন্দা। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দর্শনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এর আগে তিনি একাধিকবার ইউপি সদস্যও ছিলেন।নিখোঁজ ছাদেক আলীর সন্ধান চেয়ে সোমবার (২১ ফেব্রæয়ারি) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা করে তার পরিবার।এদিকে সাত দিন পার হলেও প্রবীণ এই আওয়ামী লীগ নেতার খোঁজ না মেলায় সোমবার (২৮ ফেব্রæয়ারি) দর্শনা এলাকাবাসী স্থানীয় রংপুর প্রেসক্লাব চত্বরে মানবন্ধন করে। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। সেখানে পুলিশ বাধা দিলে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এবং জেলা প্রশাসক (ডিসি)’র কাছে স্মারকলিপি প্রদান করে। স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামসুল আলম, দর্শনা ইউপির সাবেক চেয়ারম্যান ফতেহ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি এ্যাড.দিলশাদ ইসলাম মুকুল, সাবেক সহ-সভাপতি ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক নিধুরাম অধিকারী, নওশাদ রশিদ, ওবায়দুর রহমান ময়না, রওশানুল কাওসার সংগ্রাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর বকশি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউজ্জামান বাবু, মহানগর কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, দর্শনা বাছিরুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান বকুল, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ হীল কাফি, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম আজম মন্টু ,স্থানীয় আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম,৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর কাদের জিলানি প্রমুখ।উল্লেখ্য, নিখোঁজ ছাদেক আলীর গায়ের রঙ ফর্সা, তিনি উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি লম্বা। তার মাথার চুল ও দাড়ি সাদা রঙের। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং খয়েরি রঙের জ্যাকেট ছিল। কেউ কোথাও তাকে দেখলে বা সন্ধান দিতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৮১১৪২৮৩২২ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
Leave a Reply