বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুর জেলা বিএনপি’র আহবায়ক এর সাথে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের সাথে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার দুপুরের পর প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শাহ মোঃ সাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ-উন-নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, যুবদলের আহবায়ক আনিছার রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস সালাম, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু, সদস্য সচিব সুলতান মাহমুদ প্রমুখ । সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহীল বাকী বাবলু, মোস্তফা মিয়া, বখতিয়ার রহমান, আঃ হাকিম, মাহমুদুল হাসান, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় সাইফুল ইসলাম সাংবাদিকদের অভয় দিয়ে বলেন, বিগত হাসিনা সরকারের সময়ে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করা হয়েছিল । স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে সাংবাদিক বন্ধুদের সে ভয় কেটে গেছে । আপনারা এখন নির্ভয়ে সংবাদ প্রকাশ করুন । এ ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করা হলে আমি ব্যাক্তিগত ভাবে পাশে দাঁড়াবো । তিনি তার বক্তব্যে আরও বলেন, সুন্দর ও দুর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংবাদিকের অনেক ভুমিকা রয়েছে । তাই এ ক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে । আসুন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আমরা এক সঙ্গে কাজ করি । এর আগে সাইফুল ইসলাম প্রেসক্লাবে এসে পৌঁছিলে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com