রংপুর প্রতিনিধি।- রংপুর জেলা বিএনপির সভাপতি, রংপুর -৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামের পিতা পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আজিজার রহমান মঙ্গলবার ভোওে নিজ বাড়ি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৫ ছেলে, ১ মেয়ে, ১০ নাতি-নাতনিসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মঙ্গলবার ভোরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ কোচারপাড়া গ্রামের নিজ বাড়ি ইন্তেকাল করেন তিনি। মঙ্গলবার বাদ আছর পীরগঞ্জের কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযায় অংশগ্রহণ করেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্দে, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আফছার আলী, গঙ্গাচড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু, রংপুর জেলা বিএনপি, গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, রংপুর সদর, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর পার্শ্ববর্তী গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিএনপির নেতৃবৃন্দ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গ্রামবাসীসহ বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ কয়েক হাজার মুসল্লীগণ মরহুমের জানাযার নামাজে অংশগ্রহণ করেন। এদিকে জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগ, রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পীরগঞ্জ উপেজলা বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন উপজেলাব্যাপী দুইদিন ব্যাপী দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।
Leave a Reply