বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর নগরীতে ওষুধ ও কয়েল কারখানায় অভিযান ৩০ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।- রংপুর নগরীতে ‘ইকো ল্যাবরেটরিজ’ ইউনানি ফ্যাক্টরি ও ভরসা মশার কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানা দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক। এসময় ঔষধ প্রশাসন অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতর রংপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২৩ ফেব্রুয়ারী/২২ খ্রিঃ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল তিনটার দিকে নগরীর তাজহাট থানাধীন ‘ইকো ল্যাবরেটরিজ’ ইউনানি ফ্যাক্টরিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে ইউনানি ফ্যাক্টরির কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই। অনুমোদনবিহীন কিছুসংখ্যক ওষুধ প্রস্তুত করা হচ্ছে। ওষুধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন- মাস্ক, গেøাভস, অ্যাপ্রোন ছিল না। এসব অপরাধের দায়ে ঔষধ প্রশাসন অধিদফতর রংপুরের প্রতিনিধির উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মশিউর রহমান শাহীনকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।একই সাথে ত্রুটি সংশোধন করে ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন করার আদেশ দেওয়া হয়।
অপর অভিযানে ভরসা মশার কয়েল ফ্যাক্টরির কাগজপত্র যাচাই বাছাই করে ডিবি পুলিশ। এসময় কারখানাটিরতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা। অনুমোদনবিহীন পণ্য প্রস্তুত করা, পণ্য তৈরির কাঁচামাল সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ না করাসহ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকের পক্ষে ম্যানেজার সোহেল রানাকে বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদÐের আদেশ দেন। সেই সাথে ত্রুটি সংশোধনপূর্বক ফ্যাক্টরিটির সকল কার্যক্রম ও উৎপাদন করার আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com