বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুর নগরীতে বিভিন্ন মামলায় ৪০ আসামি গ্রেফতার মাদক উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৬৭৭ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি ছাড়াও মাদক সরবরাহকারী ও মাদকাসক্ত রয়েছেন । অভিযানে বিভিন্ন স্থান থেকে ২৬পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেন্সিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
তিনি জানান, বুধবার নগরীর ফকিরাপাড়া, গোদাশিমলা, মডার্ণ ও গলাকাটা মোড় হতে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এছাড়া ওইদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় চালানো অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে কোতয়ালী থানায় ১০ জন, তাজহাট থানায় ১৫ জন, মাহিগঞ্জ থানায় ০৮ জন, হারাগাছ থানায় ০৫ এবং হাজিরহাট থানায় ০২ জন আসামি রয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) ও সকল থানার চেকপোষ্ট ডিউটি কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৮৭ টি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com