বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর নগরীতে মেয়েকে যৌন নির্যাতন মাদকাসক্ত পিতা গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৭৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।-রংপুর নগরীতে ৮ম শ্রেণিতে পড়ুয়া নিজের মেয়েকে একাধিকবার যৌন নিপীড়ন ও নির্যাতনের অভিযোগে পিতা আব্দুল মাজেদ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শনিবার মধ্যরাতে রংপুর নগরীর দক্ষিণ কামার পাড়ার সাজু মিয়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মেয়েটির মা বলেন, আমার স্বামী মাদকাসক্ত। মেয়েকে বাসায় রেখে বাসাবাড়িতে কাজে যাই। মেয়েকে বাসায় থাকতে বলি, কিন্তু বাড়িতে থাকতে চায় না। পরে মেয়েকে মারধর করলে সে বলে, মা বাসায় থাকি কিভাবে, বাবা ভালো না। আমার গায়ে হাত দেয়। খারাপ কাজ করে। পরে বিষয়টি লিখিত আকারে থানায় অভিযোগ করি।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী। তিনি জানান, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মেয়েটি বর্তমানে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য রমেক হাসপাতালে পাঠানো হবে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com