বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর নগরীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩০৯ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর নগরীতে হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৩। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য চল্লিশ লাখ টাকা বলে জানা গেছে।
আটকরা হলেন- রাজশাহী জেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮) ও চাঁপাইনবাবগঞ্জের সাদিউর হক (৪৫)।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর শাপলা চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com