বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব হলেন ফিরোজ পিন্টু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৬৬ বার পঠিত

হারুন উর রশিদ।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন কৃষক দল রংপুর মহানগর কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছে ফিরোজ রহমান পিন্টু। গত শনিবার (২ এপ্রিল) কৃষক দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব মনোনীত করা হয়। এর আগে ফিরোজ রহমান পিন্টু সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।
গত ৩ এপ্রিল কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তাকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।
এদিকে রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব হিসাবে ফিরোজ রহমান পিন্টু মনোনীত হওয়ায় মহানগর কৃষক দলের সর্বস্থরের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু এক অভিনন্দন বার্তায় মহানগর কৃষক দলের নব-নির্বাচিত সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টুকে অভিনন্দন জানান। এক বার্তায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। এছাড়াও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিনন্দন বার্তায়, ফিরোজ রহমান পিন্টু রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব দায়িত্ব পাওয়ায় মহানগর কৃষক দলের কার্যক্রম আরো গতিশীল হবে এবং চলমান আন্দোলন আরোও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com