বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে ফের মোস্তফা-ইয়াসির

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- মোস্তাফিজার রহমান মোস্তফাকে সভাপতি ও এসএম ইয়াসীরকে সাধারণ সম্পাদক মনোনীত করে রংপুর মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে নগরীর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে তাদের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
এসসময় সহ-সভাপতি হিসেবে লোকমান হোসেন ও জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সম্মলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বিশেষ বক্তা ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সঞ্চালনা করেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর।
এরআগে বিকেল ৩টা থেকে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com