বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুর মেডিকেলে ‘অক্সিজেনের অভাবে’ মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুর অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬০০ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অবহেলা ও অক্সিজেনের অভাবে আব্দুস সাত্তার নামের এক মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু অভিযোগ উঠেছে। এনিয়ে নিহতের স্বজনসহ মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি করেছেন।
স্বজনরা জানান, গত বার ঠাকুরগাঁও সদরের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে অক্সিজেন দিতে বললেও নার্স-আয়ারা কেউই তার ব্যবস্থা করেনি। এতে করে সোমবার তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, অক্সিজেনের জন্য ৪০০ থেকে ৫০০ টাকা লাগে, এভাবেই কেটে যায় সময়টা। স্যালাইনের ওপর পড়ে ছিল কাল থেকে। কোনো খোঁজখবর নেয়নি তারা।
নিহত আমেনা বেগমের মেয়ে আনোয়ারা বলেন, আমার মা অক্সিজেনের অভাবেই মারা গেছেন।
আরেক স্বজন জানান, আসার পর থেকে বলছি রোগীকে অক্সিজেন লাগাতে হবে, এ কথা বলেছেন চিকিৎসক। কাল থেকে অক্সিজেন চেয়ে আমরা হয়রান হয়েছি তারা (নার্স) এ কথায় বলেন, দেয়া সম্ভব না। সাপ্লাই নাই, কারটা খুলে কাকে দিবো।
এব্যাপারে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রস্তম আলী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com