মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

রংপুর মেডিকেলে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩০০ বার পঠিত

হারুন উর রশিদ ।- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাথা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। সোমবার রাত ৮টার দিকে শিশুটির জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সেকেন্দার-আফরোজা দম্পতির কোলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম হয়েছে। ওই দম্পতি মোগলবাসা ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের বাসিন্দা। নবজাতকের পিতা স্থানীয় বাজারে চায়ের দোকানদার।
শিশুটির বাবা সেকেন্দার আলী জানান, কুড়িগ্রামে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা করে জানতে পারি তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট নবজাতক শিশুটি জন্ম দেয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন।
শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। কেননা মায়ের পেটে ভ্রুণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com