বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর সিটিতে অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসনের দাবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৬ বার পঠিত

হারুন উর রশিদ।- প্রচলিত আইন সংশোধন করে সিটি কর্পোরেশনের অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসন, ভোজ্যতেল-চাল-ডাল-আটা-চিনিসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো এবং শ্রমজীবী-গরীব মানুষের জন্য আর্মি রেটে রেশনের দাবিতে রংপুর নগরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর আলমনগর কলোনীতে ভূমিহীন ও গৃহহীন সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের ২৭ নং ওয়ার্ড আহবায়ক এরশাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উপদেষ্টা, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ। এতে ২০,২২,২৬ ও ২৭ নং ওয়ার্ডের ভূমিহীন ও গৃহহীনরা অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।আমরা ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার ভূমিহীনের তালিকা ডিসি অফিসে জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করি সরকার অবিলম্বে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। নেতৃবৃন্দ আরও বলেন, সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ ভীষণ সংকটে পড়েছে।অবিলম্বে সকল খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে এবং আর্মিরেটে রেশনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ঘেরাও করা হবে বলে বক্তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com