বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রাজবাটীতে ইরমান-শহিদুল-রায়হান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরের রাজবাটীতে ইরমান-শহিদুল-রায়হান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় রাজবাটী ঈদগাহ মাঠে ইয়ুথ ইন্টিলিজেন্স গ্রুপ আয়োজিত উক্ত ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আখতারুজ্জামান পলাশ।

অনুষ্ঠানে শহর আওয়ামী লীগের উপদেষ্টা মিহির ঘোষ এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শহর যুবলীগের সহ সভাপতি বেলাল হোসেন, উড়াওপাড়া মহল্লা আওয়ামী লীগের সভাপতি কাজী সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী প্রমুখ।

এরআগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হোন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ১৬ দলের অংশগ্রহণে প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় অংশ নেয় ফুলতলা নাইন স্টার ও লালবাগ এলাকার বন্ধু একাদশ।

এসময় উপস্থিত ছিলেন ্আয়োজক কমিটির মধ্যে সাব্বির ইসলাম, আশিক ইসলাম, কাওছার ইসলাম, সোহান ইসলাম, সবুজ ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com