বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রাজবাটীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর শহরের রাজবাটীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর শহরের রাজবাটী ঈদগাহ মাঠে ব্রাইট বয়েজ ক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের উপদেষ্টা মিহির ঘোষ।

প্রধান পৃষ্ঠপোষক ও রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মো. মিনারুল ইসলাম মানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাইট বয়েজ ক্লাবের সাবেক সভাপতি মাজেদার রহমান, সদস্য অরবিন্দ সরকার, মহল্লা আওয়ামী লীগের সদস্য প্রদীপ ঘোষ প্রমুখ।

বক্তব্য শেষে, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশিষ ভট্টাচার্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com