বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রাজবাটীতে ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরের রাজবাটীতে ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের রাজবাটী ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের আয়োজনে ইরমান, শহিদুল ও রায়হান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে প্রাইজমানিসহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম খান, মিহির ঘোষ, মিনারুল ইসলাম মানিক, আব্দুল মান্নান সরকার, আতাউর রহমান, রাশেদুল ইসলাম জসিম প্রমুখ।

এর আগে প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় সদর উপজেলার ফুলতলা নাইন স্টার একাদশ ২-১ গোলে হারিয়ে শহরের বাঙ্গিবেচা তরুণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রসঙ্গত, স্থানীয় ইয়ুথ ইন্টিলিজেন্স গ্রæপের যুবকেরা প্রথমবারের মতো ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে সফলতার সাথে শেষ করায় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com